সিআইডির সাথে মহিলা আইনজীবী সমিতির কর্মশালা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
অভিবাসী শ্রমিকদের ন্যায়বিচারের পাওয়া নিশ্চিত করার জন্য সিআইডি কর্মকর্তাদের সাথে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিআইডি প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী। তিনি এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। কর্মশালায় সিআইডির ঊর্ধ্বতন ২০০ কর্মকর্তার অংশগ্রহণ করেন।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এই কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোবায়দা পারভিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার শুরু হয়।
সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক মোহাম্মদ আলী মিয়া সকল অংশগ্রহণকারীকে স্বাগত জানান এবং নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচার প্রাপ্তিতে ভূমিকা রাখার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে ধন্যবাদ প্রদান করেন। তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে সাধারণ জনগনকে সচেতন করা এবং অভিবাসী শ্রমিকদের নিয়ে কর্মরত বেসরকারী সংস্থাসমূহকে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।।
তিনি বলেন, সারা বাংলাদেশে মানব পাচার সংক্রান্ত মামলা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে সিআইডিতে একটি মানব পাচার মনিটরিং সেল গঠন করা হয়েছে। যার ফোকাল পয়েন্ট হিসেবে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়েছে
কর্মশালায় নিরাপদ অভিবাসন, অভিবাসীদের আইনি সহায়তা প্রাপ্তিতে অভিগম্যতা নিশ্চিতকরণ, গন্তব্য দেশে অভিবাসীদের আইনী সুরক্ষা নিশ্চিতকরণ এবং মানব চোরাচালান প্রতিরোধ সংক্রান্তে সাম্প্রতিক অবস্থা ও প্রতিরোধে পুলিশের ভূমিকা সংক্রান্তে বিশদ আলোচনা করা হয়। মানব পাচারকারী গড ফাদারদের চিহ্নিকরণ এবং এদেরকে আইনের আওতায় এনে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জোরালো উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এডভোকেট সালমা আলী ভুক্তোভোগী অভিবাসন শ্রমিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিভিন্ন গন্তব্য দেশের সাথে বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিদেশে অভিবাসন সংক্রান্ত অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব। এ কর্মশালায় নিরাপদ অভিবাসনের জন্য কতগুলো সুপারিশ উঠে আসে। যেখানে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচার প্রাপ্তিতে পুলিশ তথা সিআইডি‘র ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়। এই সুপারিশমালা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের জন্য সিআইডি প্রধান বিশেষ গুরুত্ত¡ আরোপ করেন।
কর্মশালায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালমা আলী, সিআইডির ডিআইজি (এইচআরএম) মাইনুল হাসান, অর্গানাইজডক্রাইমের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি ইমাম হোসেন, ফরেনসিকের ডিআইজি শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
ডিআইজি আনিসুর রহমান, খুলনা, বরিশাল, বাগেরহাট ও রংপুর বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম, বিএমইটি উপ-পরিচালক মাসুদ রানা হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক আবুল বাশার, সিম্স প্রকল্প ও ওকাপ- এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা


